মাগুরানিউজ.কমঃ
পবিত্র রমজান মাসে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিসের সময়সূচি হবে সকাল নয়টা থেকে বেলা সাড়ে তিনটা। আজ সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে অফিসের এই সময় নির্ধারণ করা হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
চলতি বছরের জুন মাসের প্রথম সপ্তাহে পবিত্র রমজান মাস শুরু হবে হবে।


