মাগুরানিউজ.কমঃ
২০১৬ সালের মাধ্যমিক (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ১১ মে প্রকাশ হবে। ঢাকা শিক্ষা বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সংবাদমাধ্যমে জানিয়েছেন, ‘আগামী ১১ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।’
রীতি অনুযায়ী, শিক্ষামন্ত্রী শিক্ষাবোর্ডের চেয়ারম্যানদের নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফল হস্তান্তর করবেন। এরপর শিক্ষামন্ত্রী সংবাদ সম্মেলনে করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান বলেন, দুই মাসের মধ্যে পাবলিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এবারও তার ব্যতিক্রম হবে না। আগামী ১০ বা ১১ মে ফলাফল প্রকাশের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছিল।


