সিম নবন্ধনের পর এবার মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর নিবন্ধন করার ভাবনা থাকলেও আপাতত সেই প্রক্রিয়া শুরু হচ্ছে না। তবে এক মাসের মধ্যে হ্যান্ডসেটের আইএমইআইর তথ্যভাণ্ডার (ডেটাবেইস) তৈরি করা হবে। ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন।

আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশ’-এর সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, ‘একসময় আমরা মোবাইল হ্যান্ডসেট আইএমইআই নিবন্ধন প্রক্রিয়ায় যাব। তবে আপাতত নয়। আপাতত আমরা বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনের কাজটি শেষ করতে চাই।’

তারানা হালিম বলেন, ‘আমরা মাসখানেকের মধ্যে বিটিআরসির মাধ্যমে একটি সার্ভারে সফটওয়্যারের মাধ্যমে আইএমইআই ডেটাবেইস মেইনটেইন করার জন্য ইনস্টল করব। বিটিআরসির ওয়েবসাইটে গেলে গ্রাহকরা তাদের আইএমইআই নম্বরটি দেখতে পাবেন। যা এসএমএস এর মাধ্যমেও যাচাই করতে পারবেন।’

সিম নিবন্ধনের উদ্যেগের সঙ্গে সঙ্গে আইএমইআই রেজিস্ট্রেশন সম্ভব নয় জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘এটি করলে মানুষ অনেক বেশি নিয়ন্ত্রিত বোধ করবে। সাধারণ মানুষের সেন্টিমেন্টকে গুরুত্ব দিতে হয়। সাধারণ গ্রাহক আসল বলেই হ্যান্ডসেট কিনেছে, নকল হওয়ার কারণে কেন তা বন্ধ হবে এবং নিরপরাধ ব্যক্তি কেন শাস্তি পাবে। এ জন্য প্রাথমিকভাবে ডেটাবেইস করতে চাচ্ছি।’

মোবাইল ফোন হ্যান্ডসেটের বিদ্যমান কর কাঠামো পুনর্বিবেচনা করার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। তারানা হালিম বলেন, ‘সবার হাতে স্মার্ট মোবাইল হ্যান্ডসেটে পৌঁছে দিতে এ খাতের বিদ্যমান কর কাঠামো প্রতিবন্ধকতা তৈরি করছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: