মাগুরাতেও আইসিটি ‘ক্যারিয়ার ক্যাম্প’ শুরু হচ্ছে।

মাগুরানিউজ.কমঃ

mnঢাকা অফিস-

তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষিত তরুণদের অংশগ্রহণ বাড়াতে মাগুরাসহ দেশের ৬৪ জেলার নির্বাচিত সরকারী-বেসরকারী বিশ্ববিদ্যালয় ও কলেজে আইসিটি ‘ক্যারিয়ার ক্যাম্প’ শুরু হচ্ছে।

তথ্যপ্রযুক্তি বিভাগ সূত্র জানিয়েছে, ক্যারিয়ার ক্যাম্পের উদ্দেশ্য হচ্ছে দেশের শিক্ষিত তরুণদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহ বাড়ানো। একই সঙ্গে তাদের বিশ্বমানের প্রশিক্ষণ দিয়ে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ এমপ্লয়মেন্ট এ্যান্ড গবর্নেন্স (এলআইসিটি) যৌথভাবে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প প্রকল্প বাস্তবায়ন করবে। দেশের ৬৪ জেলার নির্বাচিত বিশ্ববিদ্যালয় ও কলেজে আগামী এক বছর ধরে চলবে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে একদিন করে এ ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ক্যারিয়ার ক্যাম্পের উদ্দেশ্য সম্পর্কে জুনাইদ আহমেদ পলক বলেন, আইসিটি ক্যারিয়ার ক্যাম্পের মূল লক্ষ্য বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে আগ্রহী করে তোলা। শিক্ষার্থীদের সামনে যদি আইটি খাতের সম্ভাবনাগুলো তুলে ধরা যায় এবং তাদের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ করে দেয়া হলে তারা এ খাতে বড় ভূমিকা রাখতে পারবে। তাহলে তারা শিক্ষাজীবন থেকেই আইটিতে নিজের ক্যারিয়ার গড়ে তোলার কথা ভাববে। অনেকেই এ খাত থেকে সম্মানজনকভাবে অর্থ উপার্জন করতে পারবে। তাই তথ্যপ্রযুক্তি বিভাগ ও বিসিসি যৌথভাবে এমন একটি কর্মসূচী বাস্তবায়ন করতে যাচ্ছে। আইসিটি বিভাগ ইতোমধ্যে বেশ কয়েকটি প্রকল্পের মাধ্যমে দেশে দক্ষ জনবল তৈরি করছে। আমার বিশ্বাস ক্যারিয়ার ক্যাম্পও দক্ষ জনবল তৈরিতে বড় ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: