শ্রীকোলে ভোট গ্রহণ বাতিল! পুনরায় ভোটগ্রহণের দাবি জানালেন কুতুবুল্লাহ হোসেন কুটি

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

নানা ঘটনার মধ্য দিয়ে শনিবার শ্রীপুর উপজেলার ৮ ইউনিয়নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। সরাসরি নির্বাচন কমিশন থেকে ১ টি কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষণা করা হয়েছে।

অভিযোগে জানা যায়, বেলা ১২ টার দিকে ৩ নং-শ্রীকোল ইউনিয়নের বারইপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নৌকা প্রতীকের সমর্থকেরা জোরপূর্বক কেন্দ্র দখল করে ব্যালট কেটে তা ব্যালট বাক্সে ঢোকাতে থাকে। দু’টি ব্যালট বইও ছিনতাই হয়েছে বলে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জীবন কুমার জানান।

এ সময় প্রতিপক্ষ কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার সমর্থকেরা বাধা দিতে গেলে পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ ৭ রাউন্ড গুলিবর্ষন করে ছত্রভঙ্গ করে দেয়।

কেন্দ্রের ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা রকিব হোসেন মোল্ল্যা বলেন, পুলিশ ৭ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এখানে বেলা ১২ টা থেকে আড়াইটা পর্যন্ত ২ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

তাছাড়া একই ইউনিয়নের পূর্ব-শ্রীকোল ভোট কেন্দ্রের সামনে নৌকা প্রতীকের সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী যুবলীগ নেতা কুতুবুল্লাহ হোসেন কুটি মিয়ার আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এখানে প্রায় ১ ঘন্টা ভোট গ্রহণ বন্ধ ছিল।

একই ইউনিয়নের দোসতিনা কেন্দ্রের সামনে নৌকা প্রতীক ও আনারস প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এখানেও সাময়িক সময় ভোট গ্রহণ বন্ধ ছিল।

 

শ্রীকোল ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রির্টানিং অফিসার মধুসূদন সাহা বলেন, সরাসরি নির্বাচন কমিশন থেকে বারইপাড়া কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল ঘোষনা করা হয়েছে।

 

এই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন কুটি ওই কেন্দ্রটি ছাড়াও আরো ৩টি ভোট কেন্দ্র থেকে জোরপূর্বক ভোট কেটে নেবার অভিযোগ জানিয়েছেন। তিনি অন্যান্য কেন্দ্রেও পুনরায় ভোটগ্রহণের দাবি জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: