মাগুরানিউজ.কমঃ
মাগুরায় দিনব্যাপী বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন এর জেলা সন্মেলন ও জেলা কমিটি গঠিত হয়েছে। শুক্রবার দুপুরে জেলা আইনজীবী সমিতিন দ্বিতল মিলনায়তনে এ সন্মেলন অনুষ্ঠিত হয়। বিদায়ী সভাপতি বলরাম বসাকের সভাতিত্বে সভায় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান ,জেলা এনজিও কো-অর্ডিনেটর আব্দুল হালিম ,এনজিও কর্মকর্তা মুকুল রঞ্জন শিকদার ও সাংবাদিক সঞ্জয় রায়চৌধুরী ।
সন্মেলনে বক্তব্য রাখেন বিদায়ী সাধারন সম্পাদক উত্তম কুমার দাস মন্টু , সুবোধ কুমার বাগদি , তপন কুমার বিশ্বাস , অসীম কুমার বিশ্বাস প্রমুখ। সভায় বলরাম বসাক কে সভাপতি এবং উত্তম কুমার দাস মন্টকে সাধারন সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি এবং অধ্যক্ষ কাজী মাহবুবুর রহমান ,আব্দুল হালিম ,মুকুল রঞ্জন শিকদার, ডা, কাজী তাসুকুজ্জামান, সঞ্জয় রায়চৌধুরী ৫সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।


