মাগুরানিউজ.কমঃ
২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য শ্রীপুর ইউপি নির্বাচনে মেম্বর পদে সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডে মোট ৩৩৪ জন প্রার্থী লড়াই-এ অবতীর্ণ হয়েছেন।
শ্রীপুরের আটটি ইউনিয়নের মোট ৭২টি ওয়ার্ডের মেম্বর পদে (সাধারণ) ২৫১ জন প্রার্থী একে অপরের মুখোমুখি হয়েছেন।
অন্যদিকে সংরক্ষিত নারী মেম্বর পদে মুখোমুখি হয়েছেন মোট ৮৩ জন প্রার্থী।
মেম্বর পদপ্রার্থীদের মধ্যে রাজনীতিক, সমাজসেবক, সাবেক ফুটবলার, ব্যবসায়ীও রয়েছেন।


