খুঁচিয়ে ঘাঁ! মহম্মদপুরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

জমজমাট প্রচারণায় পুরোপুরি নির্বাচনী আমেজ। ব্যস্ত প্রার্থীরা সাথে ভোটাররাও। ঠিক তখনই সীমানা বিরোধ নিয়ে পাঁচ দশক ধরে চলা পুরাতন একটি মামলায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদর (৬ নং) ইউনিয়ন পরিষদ নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এর সাথে পাশ্ববর্তি ফরিদপুরের বোয়ালমারির ১০ নং ময়না ইউনিয়নের নির্বাচনও তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত চিঠির সূত্র ধরে মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন হোসেন জানান, নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-১) মোঃ সামসুল আলম স্বাক্ষরিত চিঠিতে উচ্চ-আদালতের আদেশমতে দুটি ইউনিয়নের নির্বাচনের তফসিল স্থগিত করার কথা উল্লেখ করা হয়। 

জানা যায়, মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়ন ও পাশের ফরিদপুরের বোয়ালমারি উপজেলার ময়না ইউনিয়নের সীমানার মধ্যে জাঙ্গালিয়া, মুরাইল পশ্চিম খণ্ড, ধুপুড়িয়া, চরবর্ণি ও রুইজানির পাঁচটি মৌজার সীমানা নির্ধারণ নিয়ে পাঁচ দশক ধরে মামলা চলছে। ২০০৩ সালে নিম্ন আদালত জাঙ্গালিয়া ও রুইজানি বাদে বাকি তিনটি মৌজা বোয়ালমারি উপজেলার অন্তর্গত বলে রায় দেন। পরে জাঙ্গালিয়া গ্রামের শহিদুল ইসলাম মোল্লা পাঁচটি মৌজা মহম্মদপুরের অন্তর্গত বলে ওই বছর হাইকোর্টে রিট করেন।

এর জের ধরে সীমানা নির্ধারণ জটিলতা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ময়না ইউনিয়নের মুরাইল গ্রামের ওহিদুজ্জামান গত ১১ এপ্রিল নির্বাচন স্থগিতের আবেদন করলে হাইকোর্ট ময়না ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন।

প্রতিক বরাদ্দের পর পুরোদমে নির্বাচনি প্রচারে নেমে পড়েছিলেন প্রার্থীরা। তারা নির্বাচনের পেছনে অনেক অর্থও খরচ করে ফেলেছেন। তারা বলছেন বিষয়টিকে খুঁচিয়ে এটাকে দিয়ে নির্বাচন স্থগিত করা হয়েছে। এতে তারা ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখিন হবেন বলে জানান। সাধারণ ভোটাররাও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

নির্বাচনের সমন্বয়কারী ও মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহীন হোসেন বলেন, উচ্চ আদালতের আদেশক্রমে মহম্মদপুর উপজেলা সদর ইউপি নির্বাচনের তফসিল স্থগিত করা হয়েছে। তবে উপজেলার অন্য ৭ ইউনিয়নে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: