মাগুরার ৩হাজার কৃষকের জন্য সরকারী প্রণোদনা

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

যাদের ঘাম ঝরানো পরিশ্রমে বাংলার জমিনে ফলায় সোনার ফসল।তাদের অক্লান্ত পরিশ্রমে বাংলার কৃষি সমৃদ্ধ অর্থনীতিকে করেছে বেগবান, সেই কৃষকদের আউশ ধান আবাদের জন্য প্রণোদনা হিসেবে বিনামূল্যে সার-বীজ পেলেন মাগুরার চারটি উপজেলার ২ হাজার ৯৫০ জন কৃষক।

আজ বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলা কৃষি অফিস আনুষ্ঠানিকভাবে উফশী (উচ্চফলনশীল) জাতের আউশ এবং নেরিকা জাতের আউশ চাষের জন্য বীজ-সার বিতরণ কার্যক্রম শুরু করেছে।

এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রব্ববানী ও জিয়াউল হক বাচ্চু। 

কৃষি বিভাগ জানায়, জেলা সদর, মহম্মদপুর, শ্রীপুর ও শালিখা উপজেলার ২ হাজার ১০০ জনকে উফশী আউশ চাষে কৃষক এক বিঘা জমির জন্য ৫ কেজি ধানবীজ, ২০ কেজি ইউরিয়া সার, ১০ কেজি ডাই-অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) ও ১০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি) সার এবং সেচ বাবদ ৪০০ টাকা করে পাবেন।

আর  ৮৫০ জন কৃষক নেরিকা জাতের ধান যেসব কৃৃষক চাষ করবেন, তারা ১০ কেজি নেরিকা ধানবীজ, ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং সেচ ও আগাছা দমন বাবদ ৪০০ করে মোট ৮০০ টাকা পাবেন।

মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরেরর উপপরিচালক পার্থ প্রতীম সাহা বলেন, সেচের সুব্যবস্থা নেই আউশনির্ভর এমন জেলাগুলোতে এই ধানের বিভিন্ন জাত জনপ্রিয় করার লক্ষ্যে প্রণোদনা দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নের কৃষকদের কমিটি আছে ও তাদের কার্ডও রয়েছে। ওই কার্ড দেখেই কৃষকদের প্রণোদনা দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বছর আউশ মৌসুমেও জেলার ৪টি উপজেলায়  ৩হাজার কৃষককে প্রণোদনা দিয়েছিল সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: