বাংলা নববর্ষে বাংলা বাণী ও সুরে গাঁথা স্মৃতির মালা।

মাগুরানিউজ.কমঃ

mnবিমান দেবনাথ-

বাঙালীর জীবনে সার্বজনিন লোকউৎসব পহেলা বৈশাখ, প্রাচীনের বিদায় আর নতুনের অভিষেক। সময় বদলেছে, বদলে গেছে বাংলার কৃষি নির্ভর সমাজ জীবন। হিসেবের খাতা নতুন করে লেখার হালখাতা হয়ত আজ আর অতটা প্রাসঙ্গিক নয় কিন্তু যা চিরদিনের যা সার্বজনিন তার আবেদন কি করে অপ্রাসঙ্গিক হবে! তাই বাংলাদেশের গ্রাম গ্রামান্তরে এমনকি শহরে আরো বেশী আবেদন নিয়ে উৎযাপিত হয় বাংলা সনের প্রথম দিবস পহেলা বৈশাখ।

বাংলার মেলা মানেই বৈশাখি মেলা এ শুধু লোকজ উপকরনের বিকি কিনিই নয়, বৈশাখি মেলা আসলে চিরায়ত বাংলার মিলন মেলা,বাংলার লোকজ ঐতিহ্য তার প্রীতি ও শিল্প নৈপূন্য গোটা সমাজকে নতুন করে বাঁচার প্রেরনা যোগায়।

কবি গুরু তাঁর নববর্ষের গানে এমন করে লিখেছেন যার আবেদন বাংলার আধুনিক সমাজ মনকে বহুদিন ধরে আনন্দ ও অনুভূতির যোগল বন্দনায় উজ্জিবিত করে চলছে। ব্যস্ত জীবনের সীমানা ডিঙ্গিয়ে এই গান যদি আপনাদের মনে স্মৃতির সামান্য একটু তরঙ্গও জাগাতে পারে তাকেও আমরা মনে করবো এক অসামান্য সফলতা।

যে বাণী যে সুর কল্যানের শুভকামনায় উন্মুখ তাই হোক আপনার জন্য তরুছায়ার এই ব্যতিক্রমি উপহার। বাংলা নববর্ষে বাংলা বাণী ও সুরে গাঁথা স্মৃতির মালা।

  • লেখক- প্রবাসী মাগুরাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: