শ্রীপুরের সন্তান অধ্যক্ষ মো. মাহবুবুর রহমান ঢাকা শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

মাগুরা জেলার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের কৃতি সন্তান ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (১৭ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।

বিসিএস সপ্তম ব্যাচের কর্মকর্তা মাহবুবুর রহমান ১৯৮৫ সালে রাজেন্দ্র কলেজে সমাজবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। এরপর সরকারি বিএম কলেজ ও শরীয়তপুরের একটি মহিলা কলেজ শিক্ষকতা করেন। পরে সরকারি রাজেন্দ্র কলেজে উপাধ্যক্ষ এবং সর্বশেষ একই কলেজে গত পাঁচ বছর ধরে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৬১ সালে মাগুরার শ্রীপুর উপজেলায় জন্মগ্রহণ করেন মাহবুবুর রহমান। শ্রীপুরের আমতৈল হাইস্কুল থেকে ১৯৭৬ সালে এসএসসি, ১৯৭৮ সালে বাগেরহাট পিসি কলেজ থেকে এইচএসসি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮১ সালে সমাজবিজ্ঞানে স্নাতক ও ১৯৮২ সালে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

অধ্যক্ষ মো. মাহবুবুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মাগুরাবাসী।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: