মাগুরায় বই বিক্রেতাদের ধর্মঘট, শিক্ষার্থীদের বিরূপ প্রতিক্রিয়া

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিবেদক-

খসড়া শিক্ষা আইন ২০১৬ সংশোধনের দাবিতে ধর্মঘট উপলক্ষে মাগুরায় সোমবার সকাল থেকে সকল প্রকার বইয়ের দোকান বন্ধ রয়েছে। এতে চরম অসুবিধায় পড়েছে শিক্ষার্থীরা। জেনারেল, মাদরাসা ও কারিগরি শিক্ষাসহ সকল বিভাগের বইয়ের দোকান বন্ধ রয়েছে।

বই কিনতে আসা মাগুরা সরকারি কলেজের একাধিক ছাত্র-ছাত্রী ‘মাগুরানিউজ’কে বলেন, দাবি আদায়ের লক্ষ্যে শান্তিপূর্ণ কর্মসূচির পরিবর্তে সংগঠনটি শিক্ষার্থীদের জীবন নিয়ে ছেলেখেলা চলছে। যারা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়াকে কেন্দ্র করে ব্যবসা ও রাজনীতি করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

খসড়া শিক্ষা আইন ২০১৬ সংশোধনের দাবিতে ধর্মঘট পালন করছে মাগুরা জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সংগঠনটির নেতা কর্মীরা সোমবার সকালে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এসময় মিছিলটি রঞ্জন লাইব্রেরির সামনে থেকে শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সংগঠনটি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করে।

এ ব্যাপারে জেলা পুস্তক প্রকাশ ও বিক্রেতা সমিতির নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেবেন। তবে পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত মঙ্গলবার থেকে সকল প্রকার বইয়ের দোকান খোলা থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: