গ্রামের সাধারণ মানুষসহ সবার জন্য প্রযুক্তি সেবা নিশ্চিত করার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাগুরানিউজ.কম:

 প্রধানমন্ত্রী শেখ হাসিনা

গ্রামের সাধারণ মানুষসহ সবার জন্য প্রযুক্তি ব্যবহার ও এর সুবিধা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
 
বৃহস্পতিবার (০৬ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের দ্বিতীয় সভায় তিনি এ নির্দেশনা দেন। সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের নানা বিষয়ে অবহিত করেন।

প্রধানমন্ত্রী বলেন, আমাদের বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। প্রযুক্তির ব্যবহার মানুষের কাছে সেবা পৌঁছে দিচ্ছে। গ্রামের মানুষসহ সবাই যেন প্রযুক্তি ব্যবহারের সুযোগ পান সেদিকে লক্ষ্য রাখতে হবে।
 
প্রযুক্তিগত উৎকর্ষে সবাইকে আরও মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, প্রযুক্তি থেমে থাকে না। এটি পরিবর্তনশীল, তাই প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে।
 
প্রযুক্তি ব্যবহারের সুবিধার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রযুক্তি ব্যবহারে অনেক এগিয়েছে। প্রযুক্তির আরও বেশি বেশি ব্যবহারের ফলে দুর্নীতি কমবে, অর্থের সাশ্রয় হবে।
 
তিনি আরও বলেন, গ্রামের সাধারণ মানষের প্রযুক্তি ব্যবহারের চেতনা রয়েছে। এখন চিকিৎসা সেবা, টাকা পাঠানো, বিল পরিশোধে প্রযুক্তি ব্যবহার হচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাস রুম হয়েছে জেলায় জেলায়।

ডিজিটাল সেন্টারের সুবিধার কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ডিজিটাল সেন্টার থেকে মানুষ প্রযুক্তি সুবিধা পাওয়ার পাশাপাশি এতে নতুন চাকরির সুযোগ হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ পর্যন্ত আমরা অনেকখানি কার্যকর করেছি। যখন টাক্সফোর্স গঠন করেছিলাম তখন অনেকে নিরুৎসাহিত করেছিল। বলেছিল- এটা করে কী লাভ।

এ সময় সবার কাছে প্রযুক্তি সেবা পৌঁছে দিতে সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ও সভায় উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: