মাগুরানিউজ.কমঃ
বাদ্যযন্ত্র-হর্ষধ্বনির তালে শোভাযাত্রায় উচ্ছ্বাস-উন্মাদনায় আজ মেতেছিলো মাগুরা। ১৪২৩ বঙ্গাব্দকে বরণ করতে সকালে মঙ্গল শোভাযাত্রা। জেলা প্রশাসন, জেলা জজশীপসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে।
আবহমান বাংলার ঐতিহ্যের পেখম ছড়িয়েছে পহেলা বৈশাখের এসব শোভাযাত্রায়। বড়দের সঙ্গে যোগ দিয়েছিলো শিশু-কিশোরের দল।
নানা রঙ্গে সজ্জিত হয়ে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণীর মানুষের পদচারণায় জনস্রোতে পরিণত হয়েছিলো মাগুরা শহর।


