সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক মাগুরার মাদক ব্যবসায়ী

মাগুরানিউজ.কম:

mn

সাতক্ষীরা থানা পুলিশ অভিযান চালিয়ে ৬৫ বোতল ফেনসিডিলসহ মো.মনিরুজ্জামান নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে হয়েছে। আটক ব্যক্তি মাগুরা সদরের  পারনান্দুয়ালী গ্রামের রজব আলী মিয়ার ছেলে বলে সাতক্ষীরা থানা পুলিশ জানিয়েছে।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে সাতক্ষীরা শহরের বকচরের মোড় এলাকা আটক করা হয়।

সাতক্ষীরা সদর থানার এসআই অপর্ণা বিশ্বাস ‘মাগুরানিউজ’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরস্থ বকচরের মোড় হতে মটরসাইকেলের তেলের টাঙ্কির ভেতরে অভিনব কায়দায় অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল নিয়ে যাবার সময় তাকে আটক করা হয়।

এসময় পুলিশ তল্লাশি চালিয়ে তার মটরসাইকেলের তেলের টাঙ্কির ভেতরে অভিনব কায়দায় রক্ষিত ৬৫ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। পরে ফেনসিডিল বহনে ব্যবহারকৃত মটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

এদিকে মাদক ব্যবসায়ী মনিরুজ্জামানের বিরুদ্ধে সাতক্ষীরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এসআই অপর্ণা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: