আর চলতি মাসের প্রথম নয়দিনেই পারদের ঊর্ধ্বগতিই জানান দিচ্ছে গরমের তীব্রতা। পাশাপাশি অতিরিক্ত শিলা বৃষ্টি ও ঘন ঘন কালবৈশাখীর আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ।আবহাওয়াবিদরা বলেন, বিশ্বের উষ্ণতা দিন দিন বাড়ছে যার ফলে গরমের তীব্রতা বাড়ছে। দেশের তাপমাত্রা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারা।
নাতিশীতোষ্ণ আবহাওয়া বদলে এসেছে উষ্ণতা আর তাপদাহ। প্রকৃতির এই পরিবর্তন সব প্রাণেই ছড়িয়েছে অস্থিরতা আর অস্বস্তি। খোঁজ একটু শীতলতার। জীবিকার প্রয়োজনে যারা রাস্তায় তাদের একটু আশ্রয় আর আরাম খোঁজার চেষ্টা।
তীব্র দাবদাহে শহর ও গ্রামের কর্মজীবী মানুষ হাঁসফাঁস অবস্থা। গরমের প্রকোপে ডায়রিয়া, কলেরা ও টাইফয়েড রোগ বাড়ছে। যার ফলে দেশের সব হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, দিনাজপুর, ফরিদপুর ও গোপালগঞ্জ অঞ্চলসহ খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু (৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।


