গুলিবিদ্ধ শিশু সুমাইয়াকে দেখতে ঢামেকে এ্যাড. সাইফুজ্জামান শিখর

মাগুরানিউজ.কম:

mn

মাগুরার দোয়ারপাড়ে গুলিবিদ্ধ নাজমা বেগম এবং তাঁর শিশু সুমাইয়াকে দেখতে সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

দুপুর বারোটায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শিশু এবং তাঁর মা নাজমা বেগমের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। নাজমা বেগম এবং তাঁর গুলিবিদ্ধ শিশুসন্তান যাতে দ্রুত সুস্থ হয়ে উঠে এ জন্যে তিনি সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

এদিকে সাইফুজ্জামান শিখরকে কাছে পেয়ে গুলিবিদ্ধ নাজমা বেগম বেশ আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি ঘটনার বিচার দাবি করেন।

এসময় সাইফুজ্জামান শিখর বলেন, মাগুরায় যে ঘটনা ঘটেছে তা শুধু নিন্দনীয় নয়, চরম অমানবিকতার বহিঃপ্রকাশ। কোনোভাবেই এধরনের ঘটনা কাম্য নয়। পৃথিবীতে আসার আগেই মায়ের পেটে শিশু গুলিবিদ্ধ হবে এটি মেনে নেওয়ার বিষয় হতে পারে না। সুতরাং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। এ ব্যাপারে একবিন্দু ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, গুলিবিদ্ধ শিশু এবং মা নাজমাকে সুস্থ করতে জেলা পুলিশ সুপারসহ স্থানীয় প্রশাসন মানবিক দায়িত্ববোধ পালনের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছে। তিনি নিজেও ঘটনা শোনার পর তাঁদের সুচিকিৎসায় প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেন। মা ও শিশুর চিকিৎসায় সামান্যতম গাফলতি যাতে না হয় সেটা তিনি নিজেই নজরদারিতে রেখেছেন। মা ও শিশু সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত তাঁর পক্ষ থেকে সমস্ত ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: