মাগুরানিউজ.কমঃ
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা মাগুরানিউজকে বলেন, চলতি মৌসুমে কৃষক পর্যায়ে উন্নত মানের বীজ সংরক্ষণ প্রকল্পের আওতায় কৃষকদের বারি-১ জাতের চাষে সব ধরনের সহযোগিতা দেয়া হয়েছে। বীজও ভালো হয়েছে। কৃষকরা বীজ সংগ্রহ করে চাষাবাদের পাশপাশি ভালোদামে বিক্রি করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এ বীজ সংগ্রহ ও বিক্রি করে ইতিমধ্যেই লাভবান হচ্ছে মাগুরার কৃষকরা জানান তিনি।
কৃষি অফিসের দেয়া তথ্য মতে, মাগুরায় চলতি বছর বীজ সংগ্রহের জন্য চাষ হওয়া প্রায় ৯৫ ভাগ জমিতেই বাংলাদেশ কৃষি গবেষনা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি-১ জাতের পেঁয়াজ বীজ চাষ করেছে। স্থানীয়দের কাছে এটি তাহেরপুরি নামে পরিচিত। বাকি ৫ শতাংশে স্থানীয় উন্নত জাতের পেঁয়াজ বীজ চাষ হয়েছে।
এ বছর জেলার জেলার মোট ১২১ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ১০ হেক্টর, শ্রীপুরে ৪৬ হেক্টর, শালিখায় ৫ হেক্টর এবং মহম্মদপুর উপজেলায় ৬০ হেক্টর জমিতে পেঁয়াজ বীজের চাষ হয়েছে। যা থেকে ৭৫ হাজার ২২৫ কেজি পেঁয়াজ বীজ উৎপাদিত হবে বলে আশা করছে কৃষি বিভাগ।


