স্বাধীনতা দিবস উন্মুক্ত টেনিস প্রতিযোগিতার উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnক্রীড়া প্রতিবেদক- 

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রানার গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ‘স্বাধীনতা দিবস রানার উন্মুক্ত টেনিস প্রতিযোগিতা-২০১৬।’

বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে এই প্রতিযোগিতা চলবে ১১ এপ্রিল পর্যন্ত।

আজ বিকেলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার, এম.পি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরিফ খান জয়, এম.পি, উপমন্ত্রী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং হাফিজুর রহমান খান, চেয়ারম্যান, রানার গ্রুপ।

অনুষ্ঠানে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহা-সচিব সৈয়দ শাহেদ রেজা, টুর্নামেন্ট ডিরেক্টর মোহাম্মদ আলী দ্বীন, সহ-সভাপতি, বিটিএফ, সাধারণ সম্পাদক মীর খুরসিদ আনোয়ারসহ বিটিএফ কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, প্রতিযোগিতা পুরুষ একক, পুরুষ দ্বৈত, মহিলা একক, মহিলা দ্বৈত, বালক একক (১৪ বছর), বালিকা একক (১৪ বছর), বালক একক (১২ বছর), বালক/বালিকা (অনূর্র্র্ধ্ব ১০ বছর), বালক/বালিকা (অনূর্ধ্ব ৮ বছর), সিনিয়র (৫০+) এবং সিনিয়র (৫৫+) ইভেন্ট অন্তর্ভূক্ত থাকছে।

প্রতিযোগিতায় ২০টি ক্লাব/সংস্থা থেকে ২৮০ জন খেলোয়াড় বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্লাবগুলো হচ্ছে- নরসিংদী টেনিস ক্লাব, নওগাঁ টেনিস ক্লাব, নারায়ানগঞ্জ ক্লাব, জাফর ইমাম টেনিস কমপ্লেক্সে- রাজশাহী, বিসিএস একাডেমি, স্যামসং এইচ চৌধুরী টেনিস ক্লাব- পাবনা, ঢাকা ক্লাব লি., বৃটিশ হাইকমিশন ক্লাব, জাতীয় টেনিস কমপ্লেক্সে, গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, আমেরিকান ক্লাব, এলিট একাডেমি, মানিকগঞ্জ টেনিস ক্লাব, ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টার, লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাব লি., বিকেএসপি, সাতক্ষীরা টেনিস ক্লাব, গুলশান ইয়ুথ ক্লাব, ব্রাহ্মনবাড়ীয়া জেলা ক্রীড়া সংস্থা ও রাজা শ্রীনাথ টেনিস ক্লাব- মুন্সীগঞ্জ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: