মাগুরানিউজ.কমঃ
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন আর নেই। সোমবার সকাল সোয়া ৮টায় উত্তরা আধুনিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহে…রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
তাঁর পরিবার সূত্র এবং গীতিকার ও সাংবাদিক কবির বকুল এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশি চলচ্চিত্রের অন্যতম গুণী ও মেধাবী নির্মাতা হিসেবে সব মহলের স্বীকৃতি পেয়েছেন শহীদুল ইসলাম খোকন । অভিনয়ও করেছেন অনেকগুলো ছবিতে তবে চলচ্চিত্র পরিচালনাতেই স্বাচ্ছন্দ্য বোধ করতেন।
তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে ‘ঘাতক’, ‘পালাবি কোথায়’, ‘লাল সবুজ’, ‘ম্যাডাম ফুলি’, ‘ভণ্ড’, ‘লড়াকু’, ‘বীরপুরুষ’, ‘বজ্রমুষ্টি’, ‘বিপ্লব’, ‘অকর্মা’, ‘সতর্ক শয়তান’, ‘বিষদাঁত’, ‘টপ রংবাজ’, উত্থান পতন’।


