মাগুরানিউজ.কমঃ
ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ জানিয়েছেন, ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের চূড়ান্ত তালিকা আগামী ২৩ এপ্রিল ঘোষণা করবে আওয়ামী লীগ।
হানিফ বলেন, ‘চতুর্থ ধাপে যে নির্বাচন হবে সেই নির্বাচনের প্রার্থীদের বাছাই করা হচ্ছে। এই চূড়ান্ত প্রার্থীর তালিকা আগামী ২৩ এপ্রিল সকাল ১১টায় ঘোষণা করা হবে।’


