মুখে মধুর হাসি নিয়ে মায়ের কোলে ‘সুরাইয়া’

মাগুরানিউজ.কম:

mn

অবশেষে মায়ের আদর পেল মাতৃগর্ভে গুলিবিদ্ধ মাগুরার সেই শিশুটি। মাতৃদুগ্ধও পান করেছে সে। আধা ঘণ্টারও বেশি সময় মা নাজমার কোলে থেকে এখন আবারও হাসপাতালের নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ঘুমোচ্ছে সে। নাজমার কন্যার নাম রাখা হয়েছে ‘সুরাইয়া বেগম’।

সুরাইয়াকে প্রায় আধা ঘণ্টা কোলে আগলে রাখেন নাজমা। এরপর দুগ্ধ পান করান। কিছু সময় পর সুরাইয়া ঘুমিয়ে গেলে তাকে আবারও কাঁচের ঘরে রেখে দেওয়া হয়। নাজমাকে ফিরিয়ে আনা হয় তার ওয়ার্ডে।

সুরাইয়ার তত্ত্বাবধানে থাকা ঢামেকের শিশু সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলী মাগুরানিউজকে জানান, শিশুটিকে মায়ের আদর পাওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে। তার অবস্থা আগের চেয়ে অনেক ভালো আছে। মাঝে মাঝে হাসছে ও খেলছে সুরাইয়া।

আগামী শনিবারের (৮ আগস্ট) মধ্যেই সুরাইয়াকে এনআইসিইউ ওয়ার্ড থেকে বের করে আনা যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: