মাগুরায় আনন্দের অংশ হিসাবে মিষ্টি কেনার ধুম

মাগুরানিউজ.কমঃ
mnবিশেষ প্রতিনিধি-
শহরে অবস্থিত অনেকগুলো মিষ্টির দোকান ঘুরে দেখা গেল অধিকাংশ দোকানেই মিষ্টি নেই। বেলা ১ টার দিকেই সর্বত্র মিষ্টি শূন্য হয়ে পড়ে। উপজেলা গুলোতেও একই খবর পাওয়া গেছে। আজ সারাদেশের বেসরকারি এমপিওভুক্ত ৫ লাখ শিক্ষক-কর্মচারীর জন্য বড় সুখবর রয়েছে। এতোদিন অষ্টম জাতীয় পে-স্কেলের আর্থিক সুবিধা না পাওয়া এই শিক্ষকরা তা পেতে যাচ্ছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মত তারাও গত বছরের ১ জুলাই থেকেই নতুন পে-স্কেলের আর্থিক সুবিধা পাবেন। আপাততঃ তাদের ছয় মাসের বকেয়া অর্থ দেওয়া হচ্ছে। আগামী ১ এপ্রিল থেকে তারা এই অর্থ নিজ নিজ ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলতে পারবেন।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত হয়েছেন। তারা গত বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৬ মাসের বকেয়া অর্থ আগামী ১ এপ্রিল থেকে তুলতে পারবেন। এই ৬ মাসের বকেয়া বাবদ তাদের ২ হাজার ৫৩ কোটি ৫০ লাখ টাকা বেতন-ভাতা পাওনা হয়েছিল। অর্থ মন্ত্রণালয় এই অর্থ ছাড় করেছে। বকেয়া বাকি অর্থও যথাশিগগির পরিশোধ করা হবে।

নতুন পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে সারাদেশের মতো মাগুরার শিক্ষক-কর্মচারীর মনে এতোদিন নানা দুশ্চিন্তা ভর করেছিল। অর্থ ছাড়ের খবরে তাদের মাঝে আনন্দের বন্যা বয়ে যায়। অনেকে নিজেদের পরিবারের সদস্যদের মিষ্টিমুখ করান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: