আশার আলো দেখছেন মাগুরার ক্রিকেটভক্ত জনতা

মাগুরানিউজ.কমঃ

mn

ঢাকা অফিস: টি২০ বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম দুই ম্যাচে হেরে গেছে বাংলাদেশ। তাই এই আসরের শেষ চারে খেলার সম্ভাবনা অনেকটাই ক্ষীণ হয়ে পড়েছে। তারপরও এখনও যদি-কিন্ত’র ওপর নির্ভর করছে অনেক কিছু। তাই বলে এখনই আশা ছেড়ে দিতে নারাজ সাকিব আল হাসান। শেষ দুটো ম্যাচ জিতে সেই সম্ভাবনা বাঁচিয়ে রাখতে চান তিনি।

গ্রুপ দুইয়ে থাকা প্রতিটি দল এরই মধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। তবে নিউজিল্যান্ড ৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে। দুই পয়েন্ট করে নিয়ে যথাক্রমে পরের তিনটি স্থানে আছে পাকিস্তান, অস্ট্রেলিয়া ও ভারত। আর শূন্য পয়েন্ট নিয়ে সবার নিচে আছে বাংলাদেশ। নিজেদের শেষ দুই ম্যাচে ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই দুই ম্যাচ জিতলে শেষ চারের সম্ভাবনা বেঁচে থাকতে পারে টাইগারদের।

বুধবার বেঙ্গালুরুতে সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগেরদিন বাংলাদেশ দলের প্রতিনিধি হয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন সহ-অধিনায়ক সাকিব আল হাসান।

দুই ম্যাচ হেরে যাওয়ার পরও সেমিতে খেলা প্রসঙ্গে তিনি বলেন, ‘গাণিতিকভাবে সম্ভব। আমরা সবাই জানি এখন বাস্তবতা কি। তবে এখান থেকে সেমিফাইনালে যাওয়া খুবই কঠিন। এর থেকে বড় কথা হচ্ছে, আমরা কালকের ম্যাচ নিয়ে চিন্তা করছি এই মুহূর্তে। এরপরই আমরা আমাদের পরবর্তী ম্যাচ নিয়ে চিন্তা করব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: