মাগুরানিউজ.কমঃ
ঢাকা অফিস : আওয়ামী লীগের নির্ধারিত জাতীয় সম্মেলনে বাধ সাধলো দেশজুড়ে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচন। তাই আগামী ২৮ মার্চের পরিবর্তে দলটির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ১০ জুলাই।
রোববার (২০ মার্চ) গণভবনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে রোববার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করতে বৈঠকে বসে দলটির কার্যনির্বাহী কমিটি।

