মাগুরায় ঢাকার আবাহনী মোহামেডান দ্বৈরথ আর উত্তেজনা থাকবেনা ?

মাগুরানিউজ.কমঃ

mnস্টাফ রিপোর্টার-

সময়ের ব্যবধানে ক্লাব ফুটবলে নতুন নতুন অনেক নাম উঠে আসলেও বাংলার আপামর জনগণের কাছে আবাহনী-মোহামেডান নাম দুটি একই সাথে আবেগের এবং আক্ষেপের।

মাগুরার মহম্মদপুরে বসুন্ধরা সিমেন্ট বিজয় দিবস ফুটবল টুর্ণামেন্ট ২০১৫-১৬ এর ফাইনাল খেলা আগামীকাল সোমবার বিকেলে অনুষ্ঠিত হবে।

মাগুরার মহম্মদপুর উপজেলায় আছাদুজ্জামান ফুটবল একাডেমী আয়োজিত ফাইনাল খেলায় বাংলাদেশের ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিঃ ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিঃ অংশগ্রহন করবে।

আয়োজক সংস্থা আসাদুজ্জামান ফুটবল একাডেমীর সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লাজুক জানান, মহম্মদপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মুহ. মাহবুবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডুসহ বিভিন্ন পর্যায়ের নের্তৃবৃন্দ।

দেশে ফুটবলের পরাক্রমশালী দুটি ক্লাব প্রথমটি ঐতিহ্যবাহী ঢাকার মোহামেডান স্পোটিং ক্লাব আর অন্যটি আবাহনী লিমিটেড। সারা দেশে সমর্থক দুই দলে বিভক্ত। সত্যি কথা বলতে কি মোহামেডান ও আবাহনী এ দুটি প্রধান দলের পেছনেই শতকরা ৯০ ভাগ সমর্থক।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: