মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিবেদক-
টাইগার মাশরাফিদের বাঁচা-মরার লড়াই। টি-টোয়েন্টি বিশ্বকাপে বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ওমানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এদিনও প্রায় ৯০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বৃষ্টির কারণে খেলা না হলে পয়েন্ট হবে ভাগাভাগি। ওমান ও বাংলাদেশের পয়েন্ট হবে তখন সমান ৪। কিন্ত নেট রান রেটে এগিয়ে থাকায়
শীর্ষস্থানে থেকেই বাংলাদেশ চলে যাবে যাবে মূলপর্বে। তবে এ ম্যাচে হারলেই বিদায় মাশরাফিদের।
বাংলাদেশ সময় রাত ৮টায় ভারতের ধর্মশালায় ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন, গাজী টিভি ও স্টার স্পোর্টস। নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাই পর্বের প্রথম ম্যাচ জিতে বাংলাদেশের নেট রান রেট +০.৪০০, ওমানের +০.২৮৩।
ধর্মশালায় ম্যাচ হলে অবশ্যই মাশরাফি বাহিনীকে জিততে হবে। বাছাই পর্বে ওমানকে ভাবা হচ্ছিল গ্রুপের দুর্বলতম দল। সেই দলটিই এখন সুপার টেন পর্বে ওঠার পথে বাংলাদেশের বড় বাধা। বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বলেন, ওমানকে হারাতে হলেও আমাদেরকে খেলতে হবে সেরাটা।

