বাংলার বাঘিনীদের দাপট উড়িয়ে দিল আইরিশদের

মাগুরানিউজ.কমঃ

mn
ঢাকা অফিস- 

আগামী ১৫ মার্চ থেকে শুরু হবে নারীদের টি২০ বিশ্বকাপ। তবে তার আগে চলছে প্রস্তুতি পর্ব। শনিবার প্রস্তুতিমূলক ম্যাচে আয়ারল্যান্ডকে উড়িয়ে দিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল।

বেঙ্গলারুতে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৯ উইকেটে মাত্র ৭৪ রান করে আইরিশ মেয়েরা। জবাবে ৪৫ বল বাকি থাকতেই দুই উইকেট হারিয়ে ৭৯ রান সংগ্রহ করে বাংলার বাঘিনীরা। জয় পায় ৮ উইকেটে। 

বৃষ্টির কারণে শুক্রবার বাছাই পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে খেলতেই পারেননি মাশরাফিরা। ম্যাচ হয়েছিল পরিত্যক্ত। তবে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার কোন ঝামেলা ছাড়াই আইরিশদের মেয়েদের বিরুদ্ধে দাপুটে জয় পায় বাংলাদেশের মেয়েরা। এই জয়ে বিশ্বকাপের আগে আত্ববিশ্বাসের রসদ নিল আয়শা-জাহানারারা।

 

গত ১০ মার্চ প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৫ উইকেটে হেরেছিল বাংলাদেশ। আগামী ১৫ মার্চ টি২০ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
%d bloggers like this: