ঐক্যবদ্ধ শক্তি সব অশুভকে নির্মূল করে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাগুরানিউজ.কমঃ

mnবিশেষ প্রতিনিধি :

শ্রীরামকৃষ্ণদেবের ১শ’৮১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব উপলক্ষে যশোরে ৩দিনব্যাপী অনুষ্ঠান শুরু হয়েছে। রামকৃষ্ণ আশ্রম ও মিশন যশোরের উদ্যোগে বুধবার দুপুরে এ উৎসব শুরু হয়।

উৎসবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বীরেন শিকদার এমপি। 

সন্ধায় ‘স্বামী বিবেকানন্দ ও বিশ্বভাতৃত্ব’ শীর্ষক আলোচনা সভায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে পরস্পরের প্রতি সহমর্মীতা প্রয়োজন। এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবেই একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। ঐক্যবদ্ধ শক্তি সব অশুভকে নির্মূল করে। তাই ঐক্যবদ্ধ হয়েই সকল প্রতিবন্ধকতা জয় করতে হবে।

বিশেষ অতিথি ছিলেন যশোরের সহকারী পুলিশ সুপার ভাস্বর সাহা। আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহকারী অধ্যাপক প্রেমানন্দ মন্ডল।

সভাপতিত্ব করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের অধ্যক্ষ স্বামী জ্ঞানপ্রকাশানন্দ মহারাজ।

স্বাগত বক্তব্য দেন ও উদ্বোধনী সংগীত পরিবেশন করেন যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের উপাধ্যক্ষ স্বামী আত্মবিভানন্দ মহারাজ।

উৎসবের শুরুতে দুপুরে যশোর অভয়নগর উপজেলার সঞ্জয় মল্লিক ও তার দল কবিগান পরিবেশন করেন।

আলোচনা শেষে সন্ধ্যায় শিশুদের নৃত্যানুষ্ঠান, স্থানীয় শিল্পীবৃন্দের পরিবেশনায় সংগীতানুষ্ঠান হয়।

শেষে দেশবরেণ্য কণ্ঠশিল্পী সুবীর নন্দী তাঁর সুরের যাদুতে উপস্থিত কয়েক হাজার দর্শক-শ্রোতাদের মন্ত্রমুদ্ধ করে রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: