আজ মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬ ইং
loading....
শিরোনাম:
- শ্রীপুরে নাটা গাড়ির চাপায় শিশুর মৃত্যু, চালক আটক
- শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক যুবকের মৃত্যু
- মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক
- শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ।
- শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন
- শ্রীপুরে প্রতিবন্ধী শিশুকে মারধরের ঘটনায় সংঘর্ষ, আহত ৫, ভাঙচুর-লুটপাট, আটক ৪
- মাগুরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটর সাইকেল আরোহী নিহত
- শ্রীপুরে সামাজিক আধিপত্যের জেরে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর, আহত ৫
- শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান
মাগুরানিউজ.কমঃ
বিশেষ প্রতিনিধি-
ব্যাটে-বলে মাঠে লড়াই গড়াতে কয়েক ঘণ্টা বাকি থাকলেও দলের প্রতি শুভকামনা জানিয়ে রীতিমতো ফেসবুক মাতিয়ে তুলেছেন বাংলাদেশের সমর্থকরা। প্রোফাইল পিকচারে ‘গেম ফেস ব্যানার’ জুড়ে দেওয়ার এই উন্মাদনায় শামিল হয়েছেন মাগুরার নানা শ্রেণি-পেশার ছোট-বড় সবাই।
ঢাকার মিরপুরে শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ ও ভারতের মধ্যে এশিয়া কাপের ফাইনাল খেলা হতে যাচ্ছে আজ সন্ধ্যায়। শনিবার রাত পৌনে ১০টার দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিসিয়াল ফেসবুক পেজ ‘বাংলাদেশ ক্রিকেট: দ্য টাইগারস’ থেকে ক্রিকেট দলের সমর্থনে প্রোফাইল পিকচারে ‘গেম ফেস’ ব্যানার ব্যবহারের আহ্বান জানায় বিসিবি।
ঘণ্টা ব্যবধানে নিজ দেশের ক্রিকেট দলের সমর্থনে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা হাজারো বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারী বিসিবি’র মনোগ্রাম সম্বলিত এই গেম ফেস ব্যানার দিয়ে প্রোফাইল পিকচার রাঙানো শুরু করেন।
ব্যানারটি ব্যবহার করার জন্য কোনো ফেসবুক ব্যবহারকারী বিসিবির নির্ধারিত পোস্টের লিংকে ক্লিক করলে তার সর্বশেষ যে প্রোফাইল পিকচারটি রয়েছে সেটির নিচের অংশে বিসিবি’র মনোগ্রাম এবং একপাশে বাংলায় ‘বাংলাদেশ’ লেখা দেখাবে। ব্যানারটি ব্যবহারকারীর ইচ্ছানুয়ায়ী এক ঘণ্টা থেকে সাতদিন অথবা পরবর্তী প্রোফাইল পিকচার না বদলানো পর্যন্ত যাতে ব্যবহার করতে পারেন সে ব্যবস্থা রাখা হয়েছে।


