মাগুরানিউজ.কমঃ
ডেস্ক নিউজ-
টি-টোয়েন্টিতে এর আগে চারবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়ে জয়ের দেখা পায়নি বাংলাদেশ। শনিবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে দিলেন বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে করলেন শ্রীলঙ্কা বধ।
২৩ রানের দুর্দান্ত জয় দিয়ে এশিয়া কাপের ফাইনালে খেলার আশাও বেশ ভালোমতো টিকিয়ে রাখলেন মাশরাফিরা। জয়ের জন্য ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২৪ রানেই থেমে গেছে শ্রীলঙ্কার ইনিংস।
শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ এই জয়ের পর এশিয়া কাপের ফাইনালে খেলার আশা জোরদার করেছে বাংলাদেশ। দুই ম্যাচে দুই জয় দিয়ে ভারত আছে শীর্ষে। তিন ম্যাচ শেষে দুই জয় দিয়ে বাংলাদেশ আছে দ্বিতীয় স্থানে। দুই ম্যাচে একটি জয়ের পর শ্রীলঙ্কা আছে তৃতীয় স্থানে। পাকিস্তান ও আরব আমিরাত এখনও পায়নি জয়ের দেখা।


