এশিয়া কাপ: আজ মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা

মাগুরানিউজ.কমঃ 

mnডেস্ক রিপোর্ট-

এশিয়া কাপে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। প্রথম ম্যাচ হারলেও দ্বিতীয় ম্যাচে দারুণ জয়ে আত্ববিশ্বাস ফিরে পেয়েছে টাইগাররা। প্রতিপক্ষ আসর ফেভারিট হলেও জয়ের বিকল্প কিছু ভাবছে না স্বাগতিক দল। এদিকে, আরব আমিরাতকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করা শ্রীলঙ্কাও ফাইনালের পথে এগিয়ে যেতে প্রস্তুত।

আমিরাতের বিপক্ষে জয় দিয়ে আত্মবিশ্বাস ফিরে পেলেও, বেশ কিছু ছোট খাট সমস্যা রয়েই গেছে ক্যাপ্টেন ম্যাশের সামনে। এক নম্বর চিন্তার জায়গা ব্যাটিং, গেলো দুই ম্যাচের একটিতেও ১৪০ ছুঁতে পারেনি বাংলাদেশ।

অ্যাক্রস দ্য লাইন খেলার প্রবনতা দেখা যাচ্ছে ব্যাটসম্যানদের মধ্যে এবং তা পিচের চরিত্র না বুঝেই। অভিজ্ঞ মুশফিক-সাকবের সাথে বিবর্ন সৌম্য সরকারও। দুই ম্যাচ ডাগ আউটে থাকা নাসির হোসেনকে ফিরিয়ে কিছুটা ফ্লেক্সিবিলিটি বাড়াতে পারে ম্যানেজমেন্ট।

বোলিং নিয়ে অবশ্য তেমন দুশ্চিন্তা নেই। সহায়ক উইকেট পেয়ে জ্বলে উঠেছেন পেসাররা। তাসকিন-আলআমিনের সঙ্গে অনেক দিন পর নিজ রঙ্গে দেখা যাচ্ছে খোদ অধিনায়ককে। মুস্তাফিজও প্রমান করেছেন সংক্ষিপ্ত ফরম্যাটে কেন তিনি বিশ্বের অন্যতম সেরা। আর সাকিব-মাহমুদুল্লাহর স্পিনও কাজে লাগছে বেশ।

অন্যদিকে, টাইগারদের মতই ব্যাটিং সমস্যায় ভুগছে লঙ্কান সিংহরাও। অ্যাঞ্জেলো ম্যাথিউসের ব্যাটে চলছে খরা। মিডল অর্ডারকে প্রায়ই মনে হচ্ছে ভঙ্গুর। তবে লাসিথ মালিঙ্গার নেতৃত্বে বোলিং আক্রমণ টুর্নামেন্টের অন্যতম সেরা ও বৈচিত্রপূর্ন। যে কোন পরিস্থিতিতে ম্যাচ বের করে আনতে সিদ্ধহস্ত মালিঙ্গা, কুলাসেকারা ও হেরাথরা।

ম্যাচের আগে অবশ্য টি-টোয়েন্টি পরিসংখ্যান থেকে আশা দেখছে না স্বাগতিক দল। নিজ মাঠে শ্রিলঙ্কার বিপক্ষে শেষ তিন ম্যাচের তিনটিতেই হেরেছে বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: