“উই উইল নট ডিটার ফ্রম আওয়ার গোল টু অ্যাচিভ ভিক্টোরি- সাকিব

মাগুরানিউজ.কমঃ

mnডেস্ক রিপোর্ট-

এশিয়া কাপের শুরুর ম্যাচেই ভারতের কাছে বিশাল রকমের হোঁচট খেলেও টাইগাররা এখনও এত সহজেই মাথা নামিয়ে ফেলেনি। বরং আহত অবস্থায় পুনরায় লড়াইয়ে ফিরে আসার হুংকার ছাড়ছে ক্ষণে ক্ষণে। আর ঠিক এমনটিই বলছে ফেইসবুকে তারকা খেলোয়াড়দের ভেরিফাইড পেইজ বা গ্রুপের পোস্টগুলো।

প্রথম ম্যাচে ভরডুবির পর বাংলাদেশের জন্য এশিয়া কাপের সমীকরণটি বেশ কঠিন হয়েই দাঁড়িয়েছে। ফাইনালে উঠতে হলে বাংলাদেশকে অবশ্যই পরের ৩টি ম্যাচেই জয়লাভ করতে হবে। আর এই তিনটি ম্যাচের মধ্যে আরব আমিরাতকে বাদ দিলে বাংলাদেশকে বাকি দুইটি ম্যাচ খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা ও টুর্নামেন্টের অন্যতম সেরা দল পাকিস্তানের বিপক্ষে।

প্রথম ম্যাচে একেবারেই নিষ্প্রভ থাকা সাকিব আল হাসান তার ভ্যারিফাইড টুইটার পেইজে লিখেছেন “উই উইল নট ডিটার ফ্রম আওয়ার গোল টু অ্যাচিভ ভিক্টোরি। অর্থাৎ, “আমরা আমাদের বিজয় অর্জনের লক্ষ্য থেকে কখনো পিছিপা হব না।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: