এক ডজন মামলার আসামী জাহাঙ্গীর মুন্সীকে গ্রেফতার করলো মাগুরা ডিবি পুলিশ

মাগুরানিউজ.কমঃ

mn

রাজবাড়ী প্রতিনিধি-

ফেনসিডিল, ভেজাল সার, ডাকাতি, জমি জালিয়াতিসহ এক ডজন মামলার আসামী জাহাঙ্গীর মুন্সীকে বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারী) বিকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের যদুপুর থেকে গ্রেফতার করেছে মাগুরা ডিবি পুলিশ। সে স্থানীয় হাশেম মুন্সী ছেলে। তাকে বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করে নিয়ে যায়।

রাজবাড়ী থেকে উজ্জ্বল কুমার কুন্ডু জানান, মাগুরায় একটি অটোবাইক ছিনতাইয়ের অভিযোগে মাগুরা ডিবি পুলিশের সদস্যরা বালিয়াকান্দি থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করে। জাহাঙ্গীর মুন্সীর বিরুদ্ধে সিলেটি বালু মিশিয়ে নকল সার ও কীটনাশক তৈরীর মামলা, ২০১৩ সালের ২৯ মে ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার মামলা নং- ২৩, ডাকাতির অভিযোগে ২০১৩ সালের মামলায় ২০১৪ সালের ১৩ জানুয়ারী সে গ্রেফতার হয়। এছাড়াও শরিকানা সম্পত্তির জালিয়াতি মামলাসহ জাহাঙ্গীর মুন্সীর বিরুদ্ধে প্রায় এক ডজন মামলা রয়েছে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুল ইসলাম পিপিএম জানান, অটোবাইক ছিনতাইয়ের ঘটনার অভিযোগে জাহাঙ্গীর মুন্সীকে মাগুরা ডিবি পুলিশ গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে ডাকাতি, ভেজাল সার তৈরী, ফেনসিডিলসহ অনেক মামলা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: