মাগুরানিউজ.কমঃ
আজ দিনভর মাগুরাসহ দেশজুড়ে আলোচনার প্রধান বিষয় মাগুরাকে বিভাগ গঠনের ভাবনা। মাগুরাবাসি স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে পাশাপাশি অভিনন্দন জানিয়েছে স্বপ্ন দেখানো মানুষটিকে।
মাগুরা দক্ষিন বাংলার প্রবেশদ্বার। ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে থাকা মাগুরাকে কেন্দ্র করে বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বপ্ন থেকেই ‘মাগুরা বিভাগ’ গঠনের প্রস্তাবনা জানালেন, মাগুরাবাসির প্রিয়মুখ গনমাধ্যম ব্যক্তিত্ব ‘সেভ মাগুরা’র প্রতিষ্ঠাতা ও ‘মাগুরা নিউজ’ সম্পাদক রাজীব মিত্র ‘জয়।
আজ সংবাদমাধ্যমে ‘মাগুরা বিভাগ’ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাবনা জানিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাকে বিভাগ ঘোষনার বিনীত আবেদন জানানোর পাশাপাশি মাগুরাকে বিভাগ ঘোষনা করার প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য মাগুরার দুই সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদার ও মেজর জেঃ অবঃ এটিএম আব্দুল ওয়াহ্হাবের কাছে মাগুরাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধও জানিয়েছেন তিনি।


