”মাগুরা বিভাগ” নতুন সম্ভাবনা। দেশজুড়ে আলোচনায় তুঙ্গে

মাগুরানিউজ.কমঃ

2016_02_01_17_53_42_qol3ExpTp1nH35hbhjklhPhg7GJHCDfVHJUAYF_original

মাগুরা বিভাগ। নতুন স্বপ্ন নতুন সম্ভাবনা। আর আজ দিনভর মাগুরাসহ দেশজুড়ে আলোচনার প্রধান বিষয় এটি। মাগুরাবাসি স্বাগত জানিয়েছে এই প্রস্তাবকে পাশাপাশি অভিনন্দন জানিয়েছে স্বপ্ন দেখানো মানুষটিকে।

মাগুরা দক্ষিন বাংলার প্রবেশদ্বার। ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে থাকা মাগুরাকে কেন্দ্র করে বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বপ্ন থেকেই ‘মাগুরা বিভাগ’ গঠনের প্রস্তাবনা জানালেন, মাগুরাবাসির প্রিয়মুখ গনমাধ্যম ব্যক্তিত্ব ‘সেভ মাগুরা’র প্রতিষ্ঠাতা ও ‘মাগুরা নিউজ’ সম্পাদক রাজীব মিত্র ‘জয়। 

আজ সংবাদমাধ্যমে ‘মাগুরা বিভাগ’ গঠনের আনুষ্ঠানিক প্রস্তাবনা জানিয়েছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মাগুরাকে বিভাগ ঘোষনার বিনীত আবেদন জানানোর পাশাপাশি মাগুরাকে বিভাগ ঘোষনা করার প্রস্তাব সংসদে উপস্থাপনের জন্য মাগুরার দুই সংসদ সদস্য মাননীয় যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী ডঃ শ্রী বিরেন শিকদার ও মেজর জেঃ অবঃ এটিএম আব্দুল ওয়াহ্হাবের কাছে মাগুরাবাসীর পক্ষ থেকে বিনীত অনুরোধও জানিয়েছেন তিনি।

এক প্রশ্নের জবাবে জয় বলেন, উন্নত আর অনুন্নত এলাকা বিবেচনায় নয় মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এখন ভিন্ন ভাবে চিন্তা করার সময় চলছে দেশে। সামগ্রীক উন্নয়নই যেখানে প্রধান বিষয়। সময়ের সাথে বদলে গেছে অনেক কিছু বদলে যাবে আরো অনেক কিছু। যেমন জন্ম হয়েছিলো বাংলাদেশ নামের দেশ তেমনি সময়ের প্রয়োজনে জন্ম হবে মাগুরা নামের বিভাগ।

তিনি বলেন, বৃহত্তর এই অঞ্চলের সময়োপযোগী উন্নয়নের স্বার্থে ভৌগলিক ভাবে অত্যন্ত গুরুত্বপূর্ন অবস্থানে রয়েছে মাগুরা। যাকে কেন্দ্র করে বৃহৎ এই অঞ্চলের অর্থনৈতিকসহ সামগ্রীক উন্নয়ন দ্রুততর ও পরিকল্পিত হবে। তিনি বলেন, যশোর-নড়াইল-ঝিনাইদহ-মাগুরা-রাজবাড়ি-ফরিদপুর নিয়ে মাগুরা বিভাগ যা বাস্তবায়ন বৃহত্তর এই অঞ্চলকে করবে সমৃদ্ধ। বাংলাদেশের ১ম নিরক্ষরমুক্ত জেলা মাগুরা দক্ষিন বাংলার প্রবেশ দ্বার হিসাবে পরিচিত। আর সেকারনে সামগ্রীক উন্নয়নের স্বার্থে মাগুরাকে বিভাগ দাবি করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত এই আবেদন। 

যশোর বিভাগ দাবি নিয়ে তিনি বলেন, বৃহত্তর যশোরকে সাথে নিয়েই ‘মাগুরা বিভাগ’ প্রস্তাব। মাগুরা-যশোর এক ও অবিচ্ছেদ্দ আর সেকারনে বিকল্প হিসাবে এই প্রস্তাব।

মাগুরাকে যশোর থেকে বিচ্ছিন্নের বিভিন্ন চেষ্টাকে অপচেষ্টা ও বৃহত্তর যশোর জেলার সংস্কৃতি ধ্বংসের চক্রান্ত বলে উল্লেখ করেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি সবাইকে ‘মাগুরা বিভাগ’ দাবির সাথে একাত্নতা জানানোর পাশাপাশি মাগুরার পাশে থাকার আহবান জানিয়েছেন। 

খুলনার পাশ্ববর্তী জেলা হওয়ায় যশোরকে বিভাগ ঘোষনা ও বিভাগ গঠনের যেসব ভিন্নভিন্ন দাবি রয়েছে সেগুলো বিবেচনায় ‘মাগুরা বিভাগ’ একটি উন্নয়নমুখী সমাধান বলে বিশেষজ্ঞরা মনে করেন।

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
%d bloggers like this: