মাগুরানিউজ.কমঃ
ঢাকা অফিস-
বাংলাদেশ-ভারত দুই দেশ বিভিন্ন কাজে একে অপরের সহযোগিতায় পাশে থাকবে বলে জানিয়েছেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলা।
রবিবার সন্ধ্যায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী হর্ষবর্ধন শ্রিংলার সাথে মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এম.পি সৌজন্য সাক্ষাত করেন। সংশ্লিষ্ট সুত্র জানায়, এসময় দু-দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
এ সময় হর্ষবর্ধন বলেন, বাংলাদেশ-ভারতের সম্পর্ক অতীতের চেয়ে বর্তমানে অনেক ভালো। এছাড়া আমাদের দু’দেশের ভাষা ও সংস্কৃতি প্রায় একই রকম।
হাইকমিশনার হর্ষবর্ধন আগামীতে দুই দেশের বিভিন্ন কাজে একে অপরের সহযোগিতার আশ্বাস দেন।


