চুয়াডাঙ্গায় মাগুরাসহ ১০ জেলা প্রশাসকের বৈঠক

মাগুরানিউজ.কমঃ

mn

খুলনা বিভাগীয় কমিশনারসহ ১০ জেলা প্রশাসকের বৈঠক চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় প্রথমে ইনোভেশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ। সভায় জানানো হয় ইনোভেশনে ৩১টি প্রকল্প রয়েছে।  পরে বিভাগীয় রাজস্ব সন্মেলন ও আশ্রায়ণ সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভায় ঝিনাইদহ, যশোর, খুলনা, বাগেরহাট, নড়াইল, কুষ্টিয়া, মেহেরপুর, সাতক্ষিরা, মাগুরা ও চুয়াডাঙ্গার জেলা প্রশাসক অংশ নেয়। উপস্থিত জেলা প্রশাসকরা হলেন খুলনার মোস্তফা কামাল, যশোরের ড.হুমায়ুন কবীর , সাতক্ষীরার নাজমুল আহসান, নড়াইলের হেলাল মাহমুদ শরীফ ,ঝিনাইদহের মাহবুব আলম তালুকদার, মেহেরপুরের শফিকুল ইসলাম এবং মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কালাচাঁদ সিংহ, কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) আবু হেনা মোস্তফা কামাল ও বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম।

চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  আনজুমান আরা মাল্টিমিডিয়ার মাধ্যমে জেলায় গৃহীত ৩৫ টি ইনোভেশন বিষয় উপস্থাপন করেন। 

বিভাগীয় কমিশনার আব্দুস সামাদ বলেন, ‘ নিজেকে খাপ খাওয়িয়ে নেওয়ায় ইনোভেশন। জনগণের কল্যাণে কাজ করতে হবে। সরকার নির্ধারিত কাজ ছাড়াও অতিরিক্ত কাজ করতে হবে।  খুলনা বিভাগে প্রায় সব বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। তবে, এ বিভাগের বাল্যবিয়ের চিত্র খুবই হতাশাজনক। বাল্যবিয়ে বন্ধে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। ’

বৈঠক শেষে বিভাগীয় কমিশনারসহ ১০ জেলা প্রশাসক  চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় বিদ্রোহী কবি কাজী নজরুলের স্মৃতি বিজরিত আট চালী ঘর দেখেন। সেখানে নির্মিত   কবি কাজী নজরুল স্মৃতি ফলন উন্মোচন করেন। পরে জমিদার নফরপাল চৌধুরীরর স্মৃতিবিজরিত  ঐতিহ্যবাহী  তালশারির  শিবনগরের আমবাগানে   গড়ে তোলা ডিসি ইকোপার্ক ঘুরে দেখেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: