মাগুরানিউজ.কমঃ
মাগুরার বিভিন্ন এলাকায় হঠাৎ বেগুনের দাম বেড়ে যাওয়ায় বেগুনের বদলে কাঁচা পেঁপে দিয়ে ইফতার সামগ্রী তৈরি করছে। তাই স্থানীয়রা এর নাম দিয়েছে পেঁপেনি। এছাড়াও রঙ মিশ্রিত ইফতারে ফসরা সাজিয়ে রেখেছে অধিকাংশ দোকানিরা।
পবিত্র রমজান মাসে সাধারণ রোজাদারদের এভাবে ঠকিয়ে ইফতার সামগ্রী বিক্রি করছে অসাধু ব্যবসায়ীরা। মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালত ভেজালবিরোধী অভিযান চালালেও রমজানে তা অব্যাহত নেই। ফলে ব্যবসায়ীরা ভেজাল ইফতার সামগ্রী তৈরি ও বিক্রিতে মেতে উঠেছে।
সারাদিন রোজা রেখে ইফতারে বেগুনি মজাদার একটি খাবার। বেগুনি না খেলে অনেক রোজাদারের ইফতারে পূর্ণতা আসে না। তাই বেগুনিরও চাহিদা রয়েছে। কিন্তু এর সুযোগ নিয়ে ব্যবসায়ীরা অতি লাভের আশায় বেগুনির কাজ পেঁপেনি দিয়ে সেরে ফেলছেন।


