মাগুরানিউজ.কমঃ
মাগুরার গাঁঘেষে চলে গেলো রেল। এবারও অধরাই রয়ে গেলো মাগুরাবাসীর স্বপ্ন। বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্কের আওতাভুক্ত হচ্ছে আরো নয়টি জেলা। বার্তা সংস্থা ইউএনবিকে এ তথ্য জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
ওই নয়টি জেলা হলো—কক্সবাজার, বান্দরবান, মুন্সীগঞ্জ, মাদারীপুর, শরীয়তপুর, নড়াইল, গোপালগঞ্জ, বাগেরহাট ও মেহেরপুর।
এ বিষয়ে রেলমন্ত্রী ইউএনবিকে বলেন, ‘নতুন নয়টিসহ মোট ৫৩ জেলা রেলওয়ের নেটওয়ার্কের আওতাভুক্ত হবে।’
রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ওই জেলাগুলোকে পর্যায়ক্রমে রেলওয়ের নেটওয়ার্কের আওতাভুক্ত করা হবে। এরই মধ্যে এ প্রকল্প বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।সব প্রকল্প আগামী তিন থেকে সাড়ে তিন বছরের মধ্যে শেষ হবে।


