আজ সারাদিন মাগুরা সফরে খুলনা বিভাগীয় কমিশনার

মাগুরানিউজ.কমঃ

mnরাজীব মিত্র-

খুলনা বিভাগীয় কমিশনার জনাব মো. অাব্দুস সামাদ মহোদয় আজ মাগুরা সফর করেছেন। দিনব্যাপি তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর পরিদর্শন করার পাশাপাশি সরকারি কর্মকর্তাদের সাথে দাপ্তরিক ও ব্যক্তিগত বিষয়ে মতবিনিময়েও অংশগ্রহণ করেন।

তিনি এসময় সরকারের গৃহীত বয়স্কভাতা, বিধবাভাতাসহ সকল উন্নয়ন কর্মকান্ড সঠিকভাবে পরিচালনার জন্য সরকারী কর্মকতা ও জনপ্রতিনিধিদের পরামর্শ প্রদান করেছেন। একই সাথে তিনি জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদানের পাশাপাশি মাল্টিমিডিয়া ক্লাসের উপর জোর দেবার জন্য সংশ্লিষ্ট শিক্ষকদের প্রতিও আহবান জানিয়েছেন।

জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ভূমি অফিস, স্থানীয় সরকার বিভাগ পরিচালিত ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও সরকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়ের পাশাপাশি বিদ্যালয় পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথেও মতবিনিময় করেন।

মাগুরা সদর উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে সেখানকার কর্মকর্তা/কর্মচারীসহ ভূমি অফিসে আগত সেবাগ্রহীতাদের সাথেও কথা বলেন বিভাগীয় কমিশনার।

দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তর পরিদর্শন করেন এবং সেখানে সকল উপজেলার নির্বাহী অফিসারসহ সকল সরকারী দপ্তরের প্রধানদের সাথে সরকারের চলমান কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

এসময় জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) কালাচাদ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) সৈয়দ রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়ারুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মো: রস্তম আলী, ভাইস চেয়ারম্যান এডভোকেট তানজিলা খাতুনসহ উপজেলা পর্যায়ের সকল বিভাগের সরকারী কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিকালে বিভাগীয় কমিশনার সদর উপজেলার কুছুন্দি ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: