বিসিএস পরীক্ষায় ঘড়ি নিষিদ্ধ

মাগুরানিউজ.কমঃ

mnবিসিএস পরীক্ষার সময় হাতঘড়ি, পকেট ঘড়ি, ইলেকট্রনিক ঘড়ির ব্যবহার নিষিদ্ধ করেছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। রবিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার হলে কোনো পরীক্ষার্থীর কাছে মুঠোফোন, ঘড়ি, ইলেকট্রনিক যোগাযোগযন্ত্র, ক্যালকুলেটর, বই এবং ব্যাগ পাওয়া গেলে তা বাজেয়াপ্তসহ প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে পিএসসির ভবিষ্যৎ নিয়োগ পরীক্ষার জন্যও ওই প্রার্থীকে অযোগ্য ঘোষণা করা হবে।

এর আগে বিসিএস প্রিলিমিনারিতে ক্যালকুলেটর ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। আগামী ৮ জানুয়ারি ৩৬তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ঢাকার ১০৭টিসহ দেশের ১৬২টি কেন্দ্রে এবার দুই লাখ ১১ হাজার ৩২৬ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: