সুপার লিগে সাকিবের চড়া দাম

মাগুরানিউজ.কমঃ

sakib1450529241আইপিএল ও বিপিএলের আদলে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সুপার লিগ (পিএসএল) নামের এ আয়োজনের খসড়া খেলোয়াড় তালিকায় আছেন বাংলাদেশি তারকা সাকিব আল হাসান ও তামিম ইকবালসহ ১০ জন ক্রিকেটার। আসরে তারা বিক্রি হবেন নির্দিষ্ট দামে। প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা থাকা সাকিবের দাম ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার ডলার।

১৭১ জন বিদেশি ক্রিকেটারকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হলো প্লাটিনাম, ডায়মন্ড, গোল্ড, সিলভার এমার্জিং। সাকিব ছাড়া প্লাটিনাম ক্যাটাগরিতে আর কোনো বাংলাদেশি নেই। তামিম ইকবাল জায়গা পেয়েছেন গোল্ড ক্যাটাগরিতে।

তামিম ছাড়ও গোল্ড ক্যাটাগরিতে আছেন আরো চারজন। তারা হলেন শাহরিয়ার নাফীস, মুশফিকুর রহমি, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান। গোল্ড ক্যাটাগরির ক্রিকেটারদের দাম ধরা হয়েছে ৭০ হাজার ডলার।

সিলভার ক্যাটাগরিতে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, এনামুল হক বিজয় ও মুমিনুল হক। তাদের দাম ধরা হয়েছে ৩০ হাজার ডলার।

পিএসএল কর্তৃপক্ষ প্রথমে সিদ্ধান্ত নিয়েছিলো নিলামের মাধ্যমে পাঁচটি ফ্র্যাঞ্চাইজির কাছে খেলোয়াড় বিক্রি করার। কিন্তু পরে তা না করে ‘ফিক্সড প্রাইস’ পদ্ধতি বেছে নেয় তারা। প্রতিটি দলকে সমান সুবিধা দিতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে পিএসএল কর্তৃপক্ষ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: