মাগুরানিউজ.কমঃ
মাগুরায় কুয়াশাচ্ছন্ন শীতের লাবণ্যময়ী মোহময়ী রূপ শুধু শরীরে নয় মনেও কম্পন ধরায়। শিশির ভেজা দূর্বা ঘাসের উপরে রক্তিম সূর্যের আলো কতই না মনোমুগ্ধকর। সকালের নরম রোদে বসে খেজুর রস, রসের তৈরি পায়েস, পিঠা খেতে কতই না মুখোরোচক! কোচড় ভরে পাটালী গুড় দিয়ে মুড়ি চিবুতে চিবুতে শীতের সকাল উপভোগ করার মজাই অন্য রকম।

