মেয়র পদে একজনকেই মনোনয়ন দেওয়া যাবে

মাগুরানিউজ.কমঃ

mnপৌরসভা নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দল থেকে মেয়র পদে শুধুমাত্র একজন প্রার্থীকেই মনোনয়ন দেওয়া যাবে। বুধবার সন্ধায় এ কথা জানিয়েছে নির্বাচন কমিশন।

নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সংবাদমাধ্যমকে জানান, নির্বাচনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলো প্রতি পৌরসভায় মেয়র পদে শুধুমাত্র একজন প্রার্থীকেই মনোনয়ন দিতে পারবে। একাধিক মেয়র প্রার্থী মনোনয়ন দিলে ওই রাজনৈতিক দলের উক্ত পৌরসভায় সব প্রার্থীর মনোনয়ন বাতিল করা হবে।

প্রসঙ্গত, গতকাল (মঙ্গলবার) দুপুরে পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ।

ঘোষিত তফসিল অনুযায়ী ২৩৪টি পৌরসভার ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর। নতুন আইন ও আচরণবিধি মেনে এ ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

সারা দেশে মোট ৩২৩ পৌরসভার মধ্যে আগামী ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত যেসব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে এমন ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

এসব পৌরসভায় সাধারণ ওয়ার্ড সংখ্যা ২ হাজার ৯৫২টি ও সংরক্ষিত ওয়ার্ড সংখ্যা ৭৩৮টি। সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৫৮২টি। ২৩৪ পৌরসভায় মোট ভোটার ৭১ লাখ ৬২ হাজার ৩৯৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৫ লাখ ৮৬ হাজার ৩৫৬ এবং মহিলা ভোটার ৩৫ লাখ ৭৬ হাজার ৪০ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: