মাগুরাসহ ২৩৪ পৌরসভায় ভোট ৩০ ডিসেম্বর। তফসিল ঘোষণা সিইসি’র

মাগুরানিউজ.কমঃ

1447947463সারা দেশের ৩২৩টি পৌরসভার মধ্যে মাগুরাসহ ২৩৪টি পৌরসভার ভোট গ্রহণ করা হবে ৩০ ডিসেম্বর। নতুন আইন ও আচরণবিধি মেনে এ ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার বেলা আড়াইটায় নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কাজী রকিবউদ্দীন আহমদ।

এ সময় নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হাফিজ, মো. শাহনেওয়াজ, ইসি সচিব মো. সিরাজুল ইসলাম, উপসচিব শামসুল আলম উপস্থিত ছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ৩ ডিসেম্বর, যাচাই-বাছাই হবে ৫ ও ৬ ডিসেম্বর এবং মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর।

এ সময় সিইসি বলেন, সারা দেশে মোট ৩২৩টি পৌরসভার মধ্যে আগামী ফেব্রুয়ারি ২০১৬ পর্যন্ত যেসব পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হবে এমন ২৩৪টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
%d bloggers like this: