মাগুরানিউজ.কমঃ
মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি কার্যকর হওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের দাফন সম্পন্ন হয়েছে।
ফরিদপুরের পশ্চিম খাবাসপুর এলাকায় আইডিয়াল ক্যাডেট মাদ্রাসা গেটের পাশে পারিবারিক স্থানে রোববার সকাল সোয়া ৭টায় মুজাহিদকে দাফন করা হয়। অন্যদিকে, সকাল ৯টা ৪০ মিনিটে রাউজানের গহিরায় পারিবারিক কবরস্থানে সাকা চৌধুরীর দাফন সম্পন্ন হয়।

