মাগুরায় খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ

মাগুরানিউজ.কম:

mn

বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসুচীর মধ্যে আইসিটি সেকশন বড় সাফল্য, দেশের প্রতিটি অঞ্চলের তৃণমূল পর্যায়েও আইসিটি সেবার সুফল ভোগ করছে জনগন। বাংলাদেশ এখন কৃষি, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়নসহ সকল ক্ষেত্রে স্বয়ম্ভরতা অর্জন করেছে বলে মন্তব্য করেছেন খুলনা বিভাগীয় কমিশনার মো: আবদুস সামাদ।

বিভাগীয় কমিশনার আজ দুপুরে মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।

জেলা প্রশাসনের আয়োজনে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) স্থানীয় সরকার বিভাগের “উপজেলা পরিষদের তথ্য, পরিকল্পনা ও বাজেট বই বিষয়ক” এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুহ: মাহবুবর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকারের খুলনা বিভাগীয পরিচালক নিশ্চিন্ত কুমার পোদ্দার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের মাগুরার উপপরিচালক খোন্দকার আজিম আহমেদ।

মতবিনিময় সভায় মাগুরার চার উপজেলার সরকারী কর্মকর্তা, জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, উপজেলা চেয়ারম্যান, নারী উদ্যেক্তা, সাংবাদিকসহ মোট ৯৯ জন প্রতিনিধি এতে অংশ গ্রহন করেন। দিনব্যাপী এ কর্মসুচীতে জেলার ৪ উপজেলার বাজেট বই এর উপর প্রতিবেদন উপস্থাপন ও অংশগ্রহনকারীদের উন্মুক্ত মতামত তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, উপজেলা গভৃন্যান্স প্রহেক্ট ২০১১ সালের আগষ্ট মাস থেকে ৫ বছর মেয়াদী কার্যক্রম শুরু করেছে। সারাদেশে প্রকল্প কার্যক্রম এর আওতায় কার্যকর, জবাবদিহিমূলক এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলার জন্য ৪৮৭টি উপজেলা পরিষদ প্রকল্প হতে কারিগরি সহায়তা প্রদান করছে। উপজেলা গভৃন্যান্স এর আওতায় খুলনা বিভাগের মাগুরা জেলায় ৪টি ঝিনাইদহ জেলায় ৬টি উপজেলায় ৫ বছর মেয়াদী এই কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
%d bloggers like this: