পৌর নির্বাচনের সম্ভাব্য তারিখ

মাগুরানিউজ.কম: 

mn

ন্যাশনাল ডেস্ক- 

সোমবার স্থানীয় সরকার (পৌরসভা) সংশোধন আইন অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। 

নির্বাচন কমিশন (ইসি) সারা দেশে একই দিনে পৌরসভা নির্বাচনের কথা ভাবছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাভেদ আলী। তার ব্যক্তিগত মত, ডিসেম্বরের ২০ থেকে ২৪ তারিখের মধ্যে এই নির্বাচন করতে পারলে কমিশনের জন্য ভালো হয়।  কারণ হিসাবে তিনি পরের মাসগুলোতে ভোটার তালিকার খসড়া তৈরির কাজ ও এসএসসি পরীক্ষার কথা বলেছেন।  

জাভেদ আলী বলেন, আমার ব্যক্তিগত ধারণা ২০ থেকে ২৪ তারিখের মধ্যে পৌরসভা নির্বাচন করতে পারলে কমিশনের পক্ষে ভালো হয়। নতুন বছরের জানুয়ারির ২ তারিখ থেকে ভোটার তালিকার খসড়া প্রকাশের কাজ চলবে। এ নিয়ে সবাই অনেক ব্যস্ত থাকবে। এছাড়া ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা। এ কারণে ঝামেলামুক্ত নির্বাচন করতে চাচ্ছি আমরা। সে হিসেবে আমরা প্রস্তুতি নিচ্ছি।

বুধবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জাবেদ আলী।

জাভেদ আলী বলেন, ডিসেম্বরের শেষে নির্বাচন করতে হলে সে অনুযায়ী তফসিল ঘোষণা করবো। যাতে করে প্রার্থীরা প্রচার-প্রচারণার কিছু সময় পায়। এটা নির্ভর করছে আমাদের নিজেদের প্রস্তুতির উপর আর আইনগত কাজগুলোর উপর।

পৌরসভা নির্বাচন এক দিনে করা হবে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এক দিনেই নির্বাচন করা হবে। এমন চিন্তা ভাবনাই ইসি করছে।’ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  

ফেসবুকে আমরা

বিভাগ

দিনপঞ্জিকা

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
%d bloggers like this: