মাগুরানিউজ.কম:
ন্যাশনাল ডেস্ক- মায়ের পেটে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া আজ সকাল সোয়া ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পৌছেছে।
সুরাইয়ার মা নাজমা বেগম ও বাবা বাচ্চু ভুইয়া সংবাদমাধ্যমকে জানান, ঢামেক শিশুসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. কানিজ হাসিনা শিউলীর কাছে মেয়ের চিকিৎসা নিতে এসেছেন।জানান, সুরাইয়ার চোখে সমস্যা দেখা দিয়েছে। এ ছাড়া অন্যান্য বিষয়েও ডাক্তারের সাথে কথা বলতে এসেছি। এ সময় শিশুটিকে একঝলক দেখার জন্য উৎসুক জনতার ভিড় নামে।
গত ১৬ আগস্ট মাগুরায় ঢামেকের নবজাতক বিভাগের আইসিইউতে ২৪ দিন থাকার পর মায়ের কোলে তুলে দেয়া হয় সুরাইয়াকে।


